Wednesday, July 16, 2008

দেবতা...

আবার রাত্রি নামল I সৌম্যকান্তি দেবতা এসে প্রশ্ন করলেন, এখন ধরায় যদি হঠাত করে চমত্কার কিছু ঘটে তাহলে কি চাই তোমার ? মৃদ্যু হেসে দেবী বললেন, এই ধরায় যা ঘটছে সেকি চমত্কারের কম, গাড়িতে, বাড়িতে, কাজে, রাস্তায় অগণিত লোকের ভীড় সবাই বাঁচতে চায়, যেভাবে হোক বাঁচতে চায় I প্রেমের গান, কবিতা, গল্প লৌকিকতার একটা পৃষ্ঠা বলে মনে হয় হাসি মুখে দেখে বইয়ের তাকের ওপরে হাত পৌঁছায় না এমন জায়গায় রেখে দেওয়ার মত I শিশুরা প্রথম শেখে বিদেশী একটি ভাষা, তারপর আসে মাতৃভাষা কখনও বা তাও আসে না I লক্ষ লক্ষ চাষী পরিবার অপরাধ ছাড়াই এক বিশাল ষড়যন্ত্রের শিকার কিন্তু তাদের পাতে ভাতের বদলে এসে পড়ছে নেতাদের অসংখ্য বাকবিতন্ডা I আজ শান্তি নিছকই একটা উপহাসমাত্র I
হে দেবতা, পরম পূজনীয়, আপনি কি এখনও কোনো চমত্কার দেখাতে চান ! তবে সে চমত্কার উপভোগ করার মতো সাহস মানুষ নামক অদ্ভুদ জীবটির আজ আর নেই I

Monday, July 14, 2008

আমি তখন ছিলেম মগন...

সময় তখন বিকেল পেরিয়ে সন্ধ্যের মুখে , হঠাতই একরাশ মেঘে ঢেকে গেল একচিলতে আকাশটা I রুমঝুম শব্দে একটু একটু করে নেমে পড়ল বৃষ্টি, আমার ঘরের বাইরের টিনে রিনরিন শব্দতুলে I একটা হাত বাড়িয়ে একটু বৃষ্টির ছাঁট মেখে নিলাম I রিনরিন শব্দের সাথে ঝমঝমে বৃষ্টি একটা নতুন সুর তুলছে, যদিও গান গাইতে পারিনা, তবু প্রাণ খুলে গান গাইতে ইচ্ছে করছে, “আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাই... হাওয়া যেমন পাতায় পাতায়.. মর্মরিয়া বনকে কাঁদায়..” আপাতত সব কাজ ফেলে ছুটে গিয়ে গায়ে মেখে নিতে ইচ্ছে করছে বৃষ্টিকে I

বিশুদ্ধ মালকোষ বাজছে আমার হেডফোনটাতে, একটা অদ্ভুত কম্বিনেশন...

Tuesday, March 18, 2008

আমার শহর

ক্যালিডোস্কোপে এখন কলকাতা..
চেনা জায়গাগুলো নানা আকার নিতে শুরু করল৷ কলকাতা.. আমার কাছে কলকাতা ভিক্টোরিয়ার ভীড়, নন্দনের চলচ্চিত্র উত্সব, হুজুগে বাঙালী, ঘুরে ঘুরে দুর্গাপুজো দেখা নয়৷

কলকাতা হল, সকালে কারখানার ভোঁ-তে ঘুম ভেঙে নতুন দিনের শুরু, কলকাতা হল একটা ছোট্ট স্টেশনে অনেক লোকের ভীড়, কলকাতা হল একটুর জন্য ট্রেনটা মিস, কলকাতা হল, এই আমার হয়ে আজকে প্রথম ক্লাসে প্রোক্সিটা মেরে দিস৷

কলকাতা হল, হকারের সমারোহে ব্যাস্ত নিউ মার্কেট, কলকাতা হল কলেজ স্টিটে বইয়ের ভীড়ে পুরোনো বইযের সাথে নতুন বইযের গন্ধ৷
কলকাতা হল, হঠাত্ বৃষ্টিতে একহাঁটু জলে এক মুহূর্তে থমকে থাকা একটা গোটা শহর৷
কলকাতা হল, বন্ধের শ্লোগান, চলবে না চলছে না৷ কলকাতা হল, ‘হাল ছেড়ো না বন্ধু৷’
বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসার নাম কলকাতা৷ হাঁটু জল রাস্তায় দাঁড়িয়ে “দাদা একটা গরম আদা চা..” হল কলকাতা৷
কফি হাউসে বসে ধোঁয়ার পাহাড় হল কলকাতা, অনেক বিতর্কে হেরে না যাওয়া হল কলকাতা ৷
টানা রিক্সায় রোগা ছেলেটির মোটা সওয়ারি হল কলকাতা৷
দিদি একটা টাকা দেবে “কাল থেকে খাওয়া হয় নি..” এই হল কলকাতা...৷
তসলিমা বিতর্কে একজোট মানুষের শহর হল কলকাতা..
ধূলো উড়িয়ে চলে যাওয়া বাসের পিছনে দৌঁড়নোর নাম কলকাতা৷
কাগজের শীর্ষে মরুদ্যানে মুখ্যমন্ত্রীর হাসি মুখ ছবি হল কলকাতা৷
একটা শহর, অনেক বছর, অনেক গল্প, আলতো স্মৃতি... এই হল আমার শহর৷

Monday, February 18, 2008

আমার স্মৃতির একটি পাতায় কেমন আছো?

চেনা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাত্ পা রাখলাম ফেলে আসা স্মৃতির সিঁড়িতে৷সকাল ন’টা হন্তদন্ত বাড়ির তিনতলাটা, এটা আমার জন্মস্থান৷রান্না ঘরে বেশ ছ্যাক ছোক শব্দ হচ্ছে৷ বাবা বলছেন তাড়াতাড়ি করো আজ স্কুলে প্রাক্টিকাল আছে সকালে৷এসবে মন নেই একটা মেয়ের৷ সে বেশ ছাদে উঠে গাছদের সাথে গল্প করছে৷ অথবা, আনমনে ইছামতী দেখছে৷ পড়াশুনায় মন যে নেই সে তার সাথে বাড়ির সবার জানা৷এবারের শীতটা কিন্তু বেশ ঝকঝকে একটা সকাল রোদ্দুরাও কেমন সোনালি রঙের চাদর গায়ে দিয়েছে৷ আর এদের সাথে গল্প করতে দাঁড়িয়ে আছে সে৷ এদের ছেড়ে কোথায় যাওয়া যায়৷ ওদিকে নদীর ঢেউ পাড়ের সাথে গল্প করছে কিন্তু বোঝা যাচ্ছে না তবে খুব ভালো লাগছে সেটা দেখতে৷ কোনো দিন সময় করে সন্ধ্যেবেলা নদী দেখো৷ মন খারাপ হলেও এক মুহূর্তে ভালো হয়ে যাবে৷ একেক সময় মনে হয় চলে যাই ইছামতীর কাছে৷ এখনও হয়তো সেই মেয়েটা ছাদের রেলিং-এ হেলান দিয়ে নদী, রোদ্দুর আর গাছের গল্প শুনছে৷যাবে কি আমার সাথে?

Wednesday, January 30, 2008

টুকরো কথা(২)

-“তোমার নাম কি?”
-“জানি না৷”
-“তবু পিতৃদত্ত একখানা নাম তো আছে৷ নাকি?”
-“আছে হয়তো মনে নেই৷ যে নামে খুশী ডাকুন, খেদি, পেঁচি, বুচি অথবা কিশোর কায়দায় নিরুপমা, অনুপমা, প্রিয়তমা.. না না প্রিয়তমা না ওটা ক্যানসেল৷”
-“তাহলে তোমাকে বিস্কুট বলে ডাকি ..”
-“অমৃতকূট ও বলতে পারেন৷ জানেন তো সস্যুর বলে গেছেন expression যা খুশী হোক না কেন content একই থাকে৷ তাই আজকাল আর চাপ খাচ্ছি না৷”
-“শ্বশুর..!!”
-“সস্যুর , শ্বশুর না৷ তিনি এক মহান যাকে বলে গ্রেরেট লিঙ্গুইস্ট৷ ভদ্রলোক প্রচুর চিন্তা করে আমাদের গুষ্টির ষষ্ঠি পূজো করে গেছেন৷”
-“তাহলে তোমার বিষয়টা ‘লিঙ্গুইস্টিক’৷”
-“না কাকা একটা স্টিক নেই৷ ভীষ্মের শরসজ্জা সিনটায় একবার চোখ বুলিয়ে নিন৷ ঠিক সেরকমই এখানে অনেক স্টিক আছে না না মাপের৷”
-“তা এটা কি?”
-“সেটাই তো খুঁজছি৷ লোকে বাংলায় একে বলে “ভাষাবিজ্ঞান” ৷”
-“সেটা কি বস্তু?”
-“এ একটা জব্বর বস্তু৷ আপনি খেতেও পারেন, শুতেও পারেন৷ আপনার চয়েস৷”
-“তা কটা ভাষা জান?”
-“এই তো মাতৃভাষা আর ইয়ে পিতৃভাষা৷”
-“সব্বোনাশ! দুটো আলাদা নাকি?”
-“হ্যাঁ৷ গোটাটা বাংলা কিন্তু দুটোর মধ্যে একটা স্বচ্ছ পার্থক্য আছে৷”
-“তা থাকা হয় কোথায়?”
-“আপাতত তো বাড়িতে, কিছুদিন পড়ে গাছতলাও জুটতে পারে, তারপরে আকাশ আছে৷” হেমন্ত মুখুর্জ্জে বলেছেন.. “নীঢ় ছোট, ক্ষতি নেই; আকাশ তো বড়..” সেই ভরসাতেই আছি৷”
-“তুমি বড়ো ডেপো৷”
-“শুধু ডেপো বললে তো আর মানব না, কিছুটা এঁড়েও বটে ...”


(আমাদের মত আদারব্যাপারীদের এই ধরনের প্রশ্নের আকছার সম্মুখীন হতে হয়৷ প্রশ্নের বান তাও থেমে থাকে না৷ তবে এখন অমুক বাবু কেটে পড়েছেন৷ আবার তমুকবাবুর প্রশ্ন এলেই লিখব৷)

Tuesday, January 29, 2008

আমার রবি ঠাকুর..

“কৃষ্ণকলি আমি তারেই বলি..”ন্যাকামি হচ্ছে দিন দুপুরে আপিসে বসে কৃষ্ণকলি আমি তারেই বলি৷ না না মানছি ভদ্রমহিলা দরাজ গলা,যাকে আপনারা বলেন উদাত্ত কন্ঠ৷ জানেন আপনার বাবাও আপনার ছোটোবেলায়(যদিও এখন সে স্মৃতিতে জাবর নেই, শুধু চিবানোই সার)উদাত্ত কন্ঠে কবিতা পড়ে শোনাতেন৷ আপনার গলাটা কিন্তু সেরকম না৷ গানটান করেন তো মাঝে মাঝে? ও আপনারা তো আবার বাস্তুভিটে বেচে শহরে পারি দিয়েছেন, মাঠ-টাঠ বুঝি আজকাল আর জোটে না ? তাতে কি সকালে ফ্লাটের ছাদে উঠে আকাশ দেখুন৷ ‘কৃষ্ণকলি’ আর জুটবে না বুঝলেন কিনা ? তাই কাক দেখুন৷ এখন মাঠ-ঘাট, পুকুর, দিঘি এমনকি পাশের পচা ডোবাখানাও থাকছে না প্রোমোটার ভাইদের দয়ায়৷ আরে উন্নতি মশাই উন্নতি৷ বাংলা মিডিয়ামে আজকাল আবার কেউ পড়ে? ছ্যা৷ দেখুন বাতাসে শিউলি ফুলের গন্ধের মতো একটা উন্নতি উন্নতি গন্ধ ম ম করছে৷ থাক আপনার তো আবার নাক বন্ধ ছেড়ে দিন টেনশন নেবেন না৷
আচ্ছা এবার বলুন তো ২৫শে বৈশাখ আপনার কাছে কি মেসেজ থুড়ি বার্তা নিয়ে আসে?

বার্তা মানে- “চলে যায় দিন যতখন আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি তোমার চোখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই.. তাই”

গুল দেবেন না মশাই৷ আজকাল আপনি আর কাঁদতে পারেন না৷ আপনার ভেতরের সবকিছু আজকাল কেমন যেন তেতো তেতো হয়ে গেছে৷ আপনি যেকোনো পরীক্ষায় হাজার হাজার প্রত্যাখিত ছেলে-মেয়েদের মধ্যে একজন৷ মধ্যমেধার দল ভারি করা ছাড়া আপনার আর কোনো কাজ নেই৷ কি ভাবছেন “নিশিদিনও বসে আছি শুধু পথ পানে চেয়ে সখা হে এলে না..” আর আসবেও না, সে গুড়ে কবেই বালি পড়ে গেছে৷ এখন আপনি বসে আঙুল চষুন..

ওই যো আপনার বাস এসে গেছে, ঝটপট গিয়ে বসে পড়ুন দেখি৷ আর চোখ কান একটু খোলা রাখবেন দয়া করে৷ ওই দেখুন আপনার পাশের মেয়েটা ফোনে কি বলছে “u know ও যখন কাল ফোন করেছিল I just put the roti on the tawa.” ঘাবড়াবেন না৷এখন এটাই কাটছে বাজারে৷ আপনি মশাই বড়ো সেকেলে৷ ডারুইন দার নিয়ম মেনে এখন এটাই ‘সারভাইভ’ করে গেছে৷
মরেছে কেবল নন্দ ঘোষ তাও কাউকে খবর না দিয়ে৷এবার জাক্কাস করে ‘শেষের কবিতা’র একটা ক্লামেক্স লিখে ফেলুন তো৷দু-চারটে হিন্দি গানের টাইপের লারে লাপা দিয়ে দেবেন৷ ‘বিদায় বিদায়’ করে আবার কান্না কাটি জুড়বেন না৷ ওসব আজকাল আর পাবলিক খায় না... যুগ পাল্টেছে..

প্রচুর চেটেছেন এবার কাটুন দেখি৷ পাতলা হোন.. ম্যাজিক বিশ্বাস করেন! সেকি আপনি না ‘রঞ্জন’?

tukro katha

Are dhutteri dekhe cholte paren na.. eke to bhirbhorti rasta tar opor diner belay chand dekhchen na bak dekhchen apnii janen. Station bole benche gelen dada, amar para hole ditum apnar hargor bhenge..

Are train ta j arektu holei miss kortam.. uups, kono mate peyechi eta miss korle abar kalyanir dhakka sojjho korte hoto..

Ai sabdhane running korcho j baro.. bayosh kato daily passenger bujhi.. ta tomar jibaner dam tomar kache nei kintu tomar bap-mayer kache ache to.. jodi phoske jeto!!.. ‘are kakima chap nicchen keno phaskai to ni’..

Didi ektu sore jan. forth seat ta teo keu bosbe, emon kore bosechen jeno nijer barir sofay bose cha khacchen, boli eta local train.. ‘are chenchacchen keno sore jacchi to.. etto asubidha thakle gari kore ghurun na’.. ‘garita garage ache tai to local’

Didi sabdhane eta amar pa apnar na, daya kore nijer paye daran, loker pay ar katodin banchben..

‘Dada eta kon train?’.. ‘local’, ‘kothay jabe?’ ‘samne’… ‘are e train j apnar swasur bari jabe na seta ami jani, iarki marchen keno?’jattosab manuser baccha ese juteche..

guess

sulle orme di laladum

dont ask me the meaning.. this is Italian, and I dont know Italian..:D

a condolence speech

hey this is for myself.. though it should be in English but I wish to give mah condolence speech in my own language(not in mother tongue)

Aj amader ekjon project stuff Arundhati Sengupta(one of the comrades and rebels) amader chere parolog jatra korechen(banchiyechen). Bartomane tini ekti bilingual dictionary project e kaj korchilen,Pearson and Longman Group ar tar sathe shroddheo Bill Gates er company'r tucchadituccho kaj kammo.Tar mrityu(akal!!!)'r jonno amra sabai dukkhito(keno jani na..), sabcheye beshi dukkhito account sectioner bhailog.. karon ebar theke tader ekjoner takagona theke bonchito hote habe, dukkhito V&LB P'r soddossobrindo karon ekhon theke tader 'silence please' bole keu birokto korbe na.Dukkhito amader ei institute er burima tar pyanpyanani sonar arekjon lok kome gelo. hayyyy :-(

Mrityur purbe Arundhati tar solil samadhi amader ei rose-garden-e karar jonno anurodh koregechen.
Amra tanr atmar shanti kamona kori..asun amra ek minuter ekta chotto nirabata palon kori, jara take chinten tanra ebang jara chinten na tarao.


(amar co-ordinator bolechen amake ekai kaj korte habe.. he bhagoban..)