Tuesday, November 24, 2009
Netaji Subhaj Chandra Bose International Airport
সারা রাত জাগার পর সক্কাল বেলায় সরকারের দয়ায় ইন্ডিয়ান এয়ারলাইনসে এসে পড়লাম কলকাতা বিমানবন্দর. কলকাতার এই অত্যন্ত কুঁড়ে মানুষগুলোর বাস, ট্রেণ এবং প্লেনে এত তাড়া কিসের বলুন তো !! ভাবছেন এবার এটা নিয়ে কবচাব.. ভুল ভাবছেন আমার উদ্দেশ্যটা তা নয়. যাই হোক, অগ্রিম মূল্যে ট্যাক্সি স্ট্যান্ট এ লাইনে দাঁড়িয়ে শুনতে পেলাম যিনি টিকিট দিচ্ছেন তার ব-এর ওপর এন্তার প্রেম, ব-দ্বীপের বাসিন্দা বোধ হয়. বিভিন্ন রকমের ব-বাচক শব্দের চলমান কারখানা. এককান টিকিট নিয়ে বাইরে বেরিয়ে গরু খোঁজ মানে ট্যাক্সি খোঁজ.. আর কি. এর মধ্যে একজন লোক এসে আমায় পথ বাঁতলে দিলেন কোথায় গেলে দেখা পাব. ব্যাগ নিয়ে বসতেই, গদগদ মুখে হাতখান বাড়িয়ে দিয়ে বলল, দিদি কিছু দেবেন না... সাড়ে সব্বনাশ.. সক্কাল সক্কাল মাথায় হাত বুলিয়ে দশ টাকার একখান নোট ফস্ করে উড়ে গেল.. তা বলি আমার মাথায় কি ক-লেখা টিপ ছিল. যত্তসব !@**** এসে জুটেছে. সারা কলকাতা ভ্রমণ করে পৌঁছলুম বাড়ি. এই বলে কলকাতা নাকি লন্ডন হবে.. ততদিনে তো পল্টন নিয়ে বৃন্দাবন ধামে যেতে হবে... আর আপনি কি করছেন.. পাতলা হন এবার... আর শুনুন আপনার যাত্রা শুভ হোক.
Subscribe to:
Posts (Atom)
